Flydubai Incident | ৬ বছরের নিনার চিৎকারেই প্রাণে বেঁচেছেন পাইলট স্মিত! ফ্লাইটে কী হয়েছিল সেদিন?
Saturday, October 3 2026, 4:58 am

Key Highlightsইজ়রায়েলি শিশুর তৎপরতায়ই প্রাণে বাঁচেন প্রায় ১৮০ ক্রু ও যাত্রী।
ফ্লাইদুবাইয়ের FZ1073 ফ্লাইটের ককপিট থেকে চিৎকারের আওয়াজ আসতেই ছুট্টে গিয়ে বাবাকে জানিয়েছিল ইজ়রায়েলি শিশুটি। তাতেই প্রাণ বাঁচলো প্রায় ১৮০ ক্রু ও যাত্রীর। ৬ বছরের নিনা ম্যানেসের জয়জয়কার করছেন ফ্লাইদুবাইয়ের যাত্রীরা। নিনার বাবা জ়ভিকা ম্যানেসের কথায়, ‘আমরা একেবারে ফার্স্ট রো-তে ছিলাম। মেয়ে ছুটতে ছুটতে এসে বলল, বাবা ওঁকে আমরা মরতে দেব না।’ তারপরই ককপিট থেকে আহত অবস্থায় পাইলট স্মিত মচ্ছরকে বেরিয়ে আসতে দেখেন সবাই। জ়ভিকার কথা অনুযায়ী, ‘চোখের সামনে দেখলাম ভারতীয় পাইলটকে ছুরি দিয়ে কোপাচ্ছেন তাঁর সহপাইলট।’ সঙ্গে সঙ্গে আরও দুই যাত্রী—আসাফ রাজুয়ান এবং ইয়ানিভ হায়ুনকে সঙ্গে নিয়ে ওমানি পাইলটকে জাপটে ধরে বেঁধে ফেলেন ম্যানেসরা। ছোট্ট নিনার তৎপরতায় রক্ষা পান ভারতীয় পাইলট।


